২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার এমপিওভুক্তির জন্য বরাদ্দ ১১২ কোটি টাকা

শক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুদানভুক্তির (এমপিওভুক্তি) জন্য এবার ১১২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুদানভুক্তির (এমপিওভুক্তি) জন্য এবার ১১২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "নিয়ম অনুসরণ করেই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। নিয়মনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।" তবে কতগুলো প্রতিষ্ঠান এবার এমপিওভুক্ত হবে তা তিনি জানাননি। চার ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য ২৫ নম্বর করে রাখা হয়েছে। এগুলো হলো