কুমিল্লা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দল ছাত্রের সংঘর্ষের জেরে বৃস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) সাত দিনের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্র"য়ারি কলেজ ও হল খুলে দেওয়া হবে।
নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার রাতে ওই সংঘর্ষে বিদ্যুৎ, রাজিব, সিরাজ, জনি ও দুর্লভ নামে সাত ছাত্র আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, বুধবার দুপুরে শহরের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কুমিল্লা বিএমএ'র অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএমএ নেতাদের সমর্থক ছাত্রলীগের দু'টি গ্র"প মেডিসিন ক্লাব ও লিও ক্লাবের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সন্ধ্যা ৭টায় মেডিসিন ক্লাবের সদস্যরা ক্যাম্পাসে লিও ক্লাবের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি কক্ষে ভাংচুরও চালানো হয়।
এরপর রাত ১১টার দিকে আবারো দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, অপ্রীতিকর ঘটনার পর একাডেমিক কাউন্সিল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
কুমিল্লা কোতয়ালি থানার ওসি কাজী মতিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে।
ক্যাম্পাসে সরাসরি ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় মেডিসিন ক্লাব ও লিও ক্লাব নামে ছাত্রলীগ সমর্থকরা কার্যক্রম চালায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24