ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বজলুল মবিন চৌধুরী (৭০) বৃহস্পতিবার সন্ধ্যায় এ্যাপেলো হাসপাতালে মারা গেছেন।
তার ভাই সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানান, বড় ভাই বজলুল মবিন চৌধুরী সন্ধ্যায় সাড়ে ৫টায় বসুন্ধরায় এ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর তাকে আজিমপুর কবরাস্থানে দাফন করা হবে।
বজলুল মবিন মৃত্যুর সময় স্ত্রী, তিন কনণ্যা, দুই ভাই ও এক বোন রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৯ ঘ.
bdnews24