২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা বিদ্যালয় ভিকারুন নিসা নুন

প্রাথমিক শিক্ষা সমাপনীতে এ বছরের সেরা বিদ্যালয় ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনীতে এ বছরের সেরা বিদ্যালয় ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এ বছর সেরা বিদ্যালয়ের তালিকা তৈরি হয়েছে উপস্থিত, অনুপস্থিত, প্রথম বিভাগ প্রাপ্তি এবং কৃতকার্য-অকৃতকার্য শিক্ষার্থী বিবেচনায়। ভিকারুন নিসায় পাশের শতকরা হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের শতকরা পাশের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শতকরা পাশের হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শতকরা পাশের হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা মাইলস্টোন প্রিপারেটরী কেজি স্কুলের শতকরা পাশের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ। ষষ্ঠ অবস্থানে থাকা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শতকরা পাশের হার ৯৯ দশমিক ৩২ শতাংশ। ডেমরার একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৬ দশমিক ৮৪ শতাংশ পাশ করে সপ্তম অবস্থানে রয়েছে। অষ্টম অবস্থানে থাকা মতিঝিলের ন্যাশনাল আইডিয়েল স্কুলের শতকরা পাশের হার ৯৮ দশমিক ৬৩ শতাংশ। নবম অবস্থানে থাকা ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ১০ম স্থানে রয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের শতকরা পাশের হার ৯৮ দশমিক ৪৮ শতাংশ। এবতেদায়ী পরীক্ষায় সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (মহিলা শাখা)। দ্বিতীয় অবস্থানে রয়েছে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা (মহিলা শাখা), তৃতীয় অবস্থানে রয়েছে পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকার হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকীয় কামিল মাদ্রাসা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা, অষ্টম অবস্থানে রয়েছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (পুরুষ শাখা), নবম অবস্থানে রয়েছে কুমিল্লার মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং ১০ম অবস্থানে রয়েছে পিরোজপুরের ছারছিনা দারুস রুন্নাত আলিয়া মাদ্রাসা। এছাড়া এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ উপস্থিত, শতভাগ প্রথম বিভাগ প্রাপ্তির ভিত্তিতে তৈরি তালিকায়ও প্রথম স্থান লাভ করেছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮০৫ ঘ.