২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বিদ্যালয়ে ২য়-৯ম শ্রেণী ভর্তির ফল প্রকাশ

রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল সোমবার বিকেলে প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল সোমবার বিকেলে প্রকাশ হয়েছে। গত ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা হয়। পরীক্ষার ফল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dshe.gov.bd) দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর নোটিশ বোর্ডেও এ ফল পাওয়ার কথা। দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ৬ হাজার ৫১ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ৩৬ হাজার একশ' ১৫ জন। সরকারি মাধ্যমিকের ১৩টি স্কুলে প্রথম শ্রেণীর লটারি এর আগেই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থেকে তিনটি গ্র"পে বিভক্ত এসব স্কুলে ভর্তি ফরম বিতরণ শুরু হবে। ৩০ ডিসেম্বরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৫৭ ঘ.