২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে জাতীয় বিতর্ক উৎসব মঙ্গলবার শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব-২০১০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব-২০১০। 'গোল্ড বাংলাদেশ-গণতান্ত্রিক বাজেট আন্দোলন প্রথম জাতীয় বিতর্ক উৎসব' শিরোনামে এ উৎসবের আয়োজন করছে রাবির বিতার্কিক সংগঠন গ্র"প অব লিবারেল ডিবেটরস্ বাংলাদেশ (গোল্ড-বাংলাদেশ)। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোল্ড-বাংলাদেশের সভাপতি কাজী শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উৎসবের উদ্বোধন করবেন উপ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তার্কিকরা অংশ নেবেন। এই উৎসবে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও শোভাযাত্রা, ফিল্ম শো, ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোল্ড-বাংলাদেশের সভাপতি কাজী শফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.