খুলনা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সমাবর্তনে উপস্থিত থাকবেন।
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ্, উপ-উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ফকির আবু হোসেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ছাড়াও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
জনসংযোগ কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে সমাবর্তনের মূল অনুষ্ঠান।
২০০৬-২০১০ পর্যন্ত
bdnews24