২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

দুই গ্রুপের সংঘর্ষের পর ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই গ্রুপের সংঘর্ষের পর ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, "দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যাল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।" মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বেলা ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিকাল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। আহতরা হলেন- অর্থনীতি বিভাগের শরীফ হোসেন, ইসলামী শিক্ষা বিভাগের ইব্রাহিম, বাংলা বিভাগের রাসেল ও শুভ এবং সভাপতি গ্রুপের সমর্থক জালাল হোসেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ প্রাণীবিদ্যা বিভাগের সোয়েব নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে পুলিশ আটকের কথা অস্বীকার করেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বেলা ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিকাল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুপুর দেড়টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। গত রোববার সভাপতি কামরুল সমর্থক চারজনকে প্রতিপক্ষ মারধর করে। তার জের ধরেই এ সংঘর্ষ হয় বলে শিক্ষার্থীরা জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ সাংবাদিকদের বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২২২৩ ঘ.