ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ১৩ টি সরকারি বিদ্যালয়ে লটারীর মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে মঙ্গলবার।
এদিন তিনটি সরকারিসহ চারটি বিদ্যালয়ে ভর্তির উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়গুলো হলো- গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং বেসরকারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বুধবারও লটারি হবে ভিকারুননিসায়।
সরকারি বিদ্যালয়ে এবারই প্রথম লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ঢাকার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে প্রথম শ্রেণী সংযুক্ত আছে। এই ১৩টি বিদ্যালয়কে 'ক', 'খ' ও 'গ' গ্র"পে ভাগ করে ফরম বিতরণ করা হয়। মঙ্গলবার যেসব সরকারি বিদ্যালয়ে লটারি অনুুষ্ঠিত হয় সেগুলো সরকারের তৈরি ক্লাস্টার পদ্ধতির 'ক' গ্র"পভুক্ত।
সরকারি বিদ্যালয়গুলোর প্রথম শ্রেণীতে মোট আসন সংখ্যা এক হাজার ৫০০। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ আসন সংরক্ষিত রেখেই লটারি হচ্ছে।
'ক' গ্র"পের অন্তর্ভুক্ত তিনটি বিদ্যালয়ে সকাল ১০টা থেকে প্রভাতী ও বেলা ২টা থেকে দিবা শাখার লটারি অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধির উপস্থিতিতে স্কুল ক্যাম্পাসে লটারি হবে।
সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলে লটারীর উদ্বোধন করেন। ম্যানুয়াল পদ্ধতিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিজয়ী শিক্ষার্থীর নাম ও রোল নম্বর ঘোষণা করা হয়। সবার সুবিধার্থে প্রজেক্টরের মাধ্যমে ফলাফল বড় পর্দায় দেখানো হয়।
প্রভাতীর ১২০ আসনের মধ্যে ১০৯ আসনের জন্যে উন্মুক্ত লটারী করা হয়। এ সময় মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন। বাকি ১১ আসন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়াও অপেক্ষমান তালিকার আরো ১০৯ জনের লটারী হয়। কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে সেই আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।
সব শিক্ষার্থীকে ৩০ ডিসেম্বরের মধ্যেই ভর্তি হতে হবে।
লটারীতে নাম না ওঠায় গভর্নমেন্ট ল্যাবরেটরী স্কুলে এক শিক্ষার্থীর অভিভাবক মমতাজ উদ্দিন আহমেদ একে 'দুর্ভাগ্য' আখ্যায়িত করে সেখান থেকে বেরিয়ে গেলেন।
লটারীতে নিজের নাম ঘোষণা হচ্ছে শুনতে পেয়ে শিক্ষার্থী মাফহাত হোসেন চৌধুরী বিশ্বাসই করতে পারছিলো না। মায়ের চোখের আনন্দাশ্র" তাকে কিছুটা বিভ্রান্তই করছিলো।
'খ' ও 'গ' গ্র"পের লটারী বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে 'খ' গ্র"পে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
'গ' গ্র"পে রয়েছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, "বিক্ষোভের মুখেও এ পদ্ধতি চালু করতে পেরে আমরা আনন্দিত। বেশ চাপের মুখে থেকেও সফলভাবে এটি আমরা শুরু করতে পেরেছি।"
তিনি আরো জানান, আগামী বছর থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও লটারি পদ্ধতি চালু করা হবে।
এ বছর ২২ হাজারেরও বেশি ফরম বিক্রি হয়েছে। এর মধ্য থেকে ১৬ হাজার ৬০০ ফরমে লটারি হচ্ছে।
তবে ভিকারুননিসা স্কুলে ডিজিটাল পদ্ধতিতে লটারি হওয়ায় অভিভাবকদের অনেকেই এটি বুঝতে পারছিলেন না। ফলে এটি নিয়ে কিছুটা সংশয় রয়েই গেছে তাদের মনে। তারা আগের বাছাইকৃত তালিকা আবারো তাদের প্রদর্শনের জন্যে অনুরোধ করলে প্রজেক্টরের মাধ্যমে তা আবার প্রদর্শন করা হয়।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পিকে সাহা এ লটারী পরিচালনা করছেন।
ভিকারুননিসায় বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ইংরেজি মাধ্যম, সকাল সাড়ে ১১টা থেকে মূল দিবা এবং বিকাল ৩টা থেকে মূল প্রভাতী শাখার লটারী অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৭৩৬ ঘ.
bdnews24