ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দু'দিনব্যাপী বৃত্তি পরীক্ষা মঙ্গলবার শুরু হচ্ছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার ও বুধবার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১৮ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। সারাদেশে ৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজধানীতে কেন্দ্র রয়েছে তিনটি। এগুলো হলো- মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস হাই স্কুল এবং আগারগাঁওয়ের হালিম ফাউন্ডেশন স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৯০৮ ঘ.
bdnews24