২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু মঙ্গলবার

রাজধানীর ১৩টি সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন তিনটি সরকারিসহ চারটি বিদ্যালয়ে ভর্তির উন্মুক্ত লটারি হবে। (সরকারি বিদ্যালয়ের সংখ্যায় সংশোধনসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

(সরকারি বিদ্যালয়ের সংখ্যায় সংশোধনসহ) ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ১৩টি সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন তিনটি সরকারিসহ চারটি বিদ্যালয়ে ভর্তির উন্মুক্ত লটারি হবে। মঙ্গলবার যেসব সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি হবে সেগুলো হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া বেসরকারি ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বুধবারও লটারি হবে। সরকারি বিদ্যালয়ে এবারই প্রথম লটারির মাধ্যমে ভর্তি করা হবে। রাজধানীর ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে প্রথম শ্রেণী সংযুক্ত আছে। এ ১৩টি বিদ্যালয়কে 'ক', 'খ' ও 'গ' গ্র"পে ভাগ করে ফরম বিতরণ করা হয়। মঙ্গলবার যেসব সরকারি বিদ্যালয়ে লটারি হবে সেগুলো সরকারের তৈরি ক্লাস্টার পদ্ধতির 'ক' গ্র"পভুক্ত। 'খ' ও 'গ' গ্র"পের লটারি বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে মোট আসন সংখ্যা এক হাজার পাঁচশ। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পাঁচ ভাগ এবং প্রতিবন্ধীদের জন্য দুই ভাগ আসন সংরক্ষিত। 'ক' গ্র"পের অন্তর্ভুক্ত তিনটি বিদ্যালয়ে সকাল ১০টা থেকে প্রভাতি ও বেলা ২টা থেকে দিবা শাখার লটারি হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধির উপস্থিতিতে স্ব স্ব স্কুল ক্যাম্পাসে লটারি হবে। রাজধানীর সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে 'খ' গ্র"পে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। 'গ' গ্র"পে রয়েছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান, মঙ্গল ও বুধবার দু'দিন মূল ক্যাম্পাসে লটারি হবে। এ সময় একটি প্রবেশ পত্রের বিপরীতে একজন নারী অভিভাবক ক্যাম্পাসে ঢুকতে পারবেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সব শাখার বোন কোটা, আজিমপুর কলোনীর কোটা এবং বসুন্ধরা প্রভাতি ও দিবা শাখার লটারি হবে। বেলা সাড়ে ১২টা থেকে ধানমন্ডি প্রভাতি ও দিবা শাখা এবং বিকাল ৩টা থেকে আজিমপুর প্রভাতি ও দিবা শাখার লটারি হবে। ভিকারুন নিসায় পড়াশোনা করছে এমন শিক্ষার্থীর বোন 'বোন কোটা'য় এ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ইংরেজি মাধ্যম, সাড়ে ১১টা থেকে মূল দিবা এবং বিকাল ৩টা থেকে মূল প্রভাতি শাখার লটারি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০২৬ ঘ.