২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল আলম

অধ্যাপক এম খায়রুল আলম খানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক এম খায়রুল আলম খানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছে সরকার। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. এম খায়রুল আলম খান চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। তিনি মঙ্গলবার এ পদে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯০৫ ঘ.