ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেন্টাল কলেজের ২০১০-১১ শিক্ষা বর্ষের বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) পাওয়া যাবে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহা পরিচালক অধ্যাপক মো. খন্দকার সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।
গত ১০ ডিসেম্বর ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা হয়।
উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০০ জন পরীক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
এছাড়া বেসরকারি ১৩টি ডেন্টাল কলেজের ৭৫০টি আসনে মেধানুসারে ৪০০০ পরীক্ষার্থীর মধ্য থেকে ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৩ ঘ.
bdnews24