২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বাড়িছাড়া করার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাবের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাবের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকরা। শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিএম মোস্তফা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাবি শিক্ষক রফিকুল ইসলাম, একেএম আজহারুল ইসলাম, শাহাদত হোসেন মণ্ডল, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম, এবিএম শাহজাহান, শামসুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা সেনানিবাসের বাড়িটি বিরোধীদলীয় নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খালেদাকে সেনানিবাসের মইনুল সড়কের বাড়িটি অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছিলো বলে হাইকোর্ট রায় দেওয়ার পর গত ১৩ নভেম্বর ওই বাড়িটি খালি করে ক্যান্টনমেন্ট বোর্ড। খালেদার অভিযোগ, ওই বাড়ি থেকে তাকে জোর করে তুলে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনী বলছে, আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.