২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১০-এর প্রবেশপত্র অনলাইনে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১০-এর প্রবেশপত্র অনলাইনে দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা ২৬ নভেম্বর থেকে এনটিআরসিএ'র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং www.ntrca.teletalk.com.bd এ লগইন করে User Name (Invoice Number) I Password ব্যবহার করে তাদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। শুক্রবার এনটিআরসিএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের 'ইসলামিক স্টাডিজ' ও মাদ্রাসার 'ধারবি' বিষয়ের প্রবেশপত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০৪১ ঘ.