ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে মঙ্গলবার সারাদেশে ২ লাখ ৬৩ হাজার ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৮৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার অংশ নেওয়ার কথা ২১ লাখ ৫৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থীর। এর মধ্যে প্রথম দিনই অনুপস্থিত ছিল এক লাখ ৯৮ হাজার ১৬৭ জন। আর বহি
bdnews24