ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ছাড়ার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদালয়ের বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকরা মানববন্ধন করেছেন।
সোমবার বিশ্ববিদালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এ মানবন্ধন করেন।
সচেতন শিক্ষক সমাজের ব্যানারে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে সাদা প্যানেলের শতাধিক শিক্ষক অংশ নেন।
কর্মসূচি শেষে অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক আবুল হাসনাত বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা খালেদা জিয়াকে বাড়ি থেকে 'উচ্ছেদ'র নিন্দা জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন- ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা এম তাহমিদা বেগম, পিএসসির সাবেক সদস্য অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক আবুল হাসনাত, আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বোরহান উদ্দিন খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেবি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24