২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি'র রোববারের পরীক্ষা ২২ নভেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)'র গণিত ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সামাজিক বিজ্ঞান পরীক্ষা রোববারের বদলে আগামী ২২ নভেম্বর হবে । (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)'র গণিত ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সামাজিক বিজ্ঞান পরীক্ষা রোববারের বদলে আগামী ২২ নভেম্বর হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুস সালাম হাওলাদার শনিবার সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। এরপরর শিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসি'র শেষ পরীক্ষার (গণিত ও সামাজিক বিজ্ঞান) তারিখ বদলের এ সিদ্ধান্ত নিলো। শিক্ষা মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'অনিবার্য কারণে' রোববারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বোর্ড সচিব আবদুস সালাম জানান, রোববারে বদলে ২২ নভেম্বর আগের সময়ে (সকাল ১০টায়) পরীক্ষাটি শুরু হবে। গত ৪ নভেম্বর সারাদেশে প্রথমবারের মতো শুরু হয়। এতে ১৫ লাখ পাঁচ হাজার তিনশ ৯১ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম পরীক্ষার দিন এক লাখেরও বেশি অনুপস্থিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১৪ ঘ.