খুলনা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনলাইনে স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার।
মোবাইল অপারেটর টেলিটকের যেকোনো নম্বর থেকে এসএমএস'র মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
২০১১ সালের ৬ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আগামী বছরের ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগ জানায়।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার বলেন, ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউট, ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জীববিজ্ঞান, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সমাজ বিজ্ঞান এবং দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24