২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেল কলেজ ছাত্র ইউনিয়নের সম্মেলন

নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় সম্মেলন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর কারমাইকেল কলেজ শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

রংপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় সম্মেলন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর কারমাইকেল কলেজ শাখা। সোমবার সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। কলেজ ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক একতা'র নির্বাহী সম্পাদক শাহীন রহমান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মন্টি বৈষ্ণব। বর্তমান সরকারের জনপ্রিয়তা কমেছে দাবি করে সিপিবি'র কেন্দ্রীয় নেতা আকাশ বলেন, "দুর্নীতিবাজ, ঘুষখোর আর টেন্ডারবাজদের কারণে সরকারের প্রতি জনগণের আস্থা কমে গেছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সরকারের সব অর্জন নষ্ট হয়ে যাবে।" কলেজের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি বাবুল চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের হয়। এর পর কাউন্সিলের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে বাম ধারার এ সংগঠনের নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.