২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রদলের মিছিল থামিয়ে দিয়েছে পুলিশ

ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বের করা মিছিল থামিয়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বের করা মিছিল থামিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে শাহবাগের গণগ্রন্থাগার চত্বর থেকে ছাত্রদলের দু'শতাধিক নেতাকর্মী মিছিল বের করে ক্যাম্পাসের দিকে যেতে চাইলে সেখানেই তাদের থামিয়ে দেয় পুলিশ। এ ঘটনার প্রতিক্রিয়ায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন বলেন, "ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের লেলিয়ে দেওয়া পুলিশ আমাদের বাধা দিয়েছে।" ছাত্রদলের মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ব্যাহত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে মিছিল না করতে সব ছাত্রসংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছে। সেকারণেই আমরা মিছিলে বাধা দিয়েছি।" গত শুক্রবার ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্র"প অন্তর্কোন্দলে জড়িয়ে পড়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম বলেন, "মিছিল সমাবেশ না করার জন্য সব ছাত্র সংগঠনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে এটি কোনো বিধিনিষেধ নয়।" উল্লেখ্য, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৩৪৬ ঘ.