ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ক' ইউনিটে এবার প্রতি আসনের বিপরীতে লড়ছে ২০ জন শিক্ষার্থী।
২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৬৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। এক ঘণ্টা ৪৫ মিনিটের এ পরীক্ষায় অংশ নেয় ৪১ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।
এবার 'ক' ইউনিটভুক্ত বিজ্ঞান, জীববিজ্ঞান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ফার্মেসি ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ১৪৩০ ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক হাবিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১৫ ঘ.
bdnews24