২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশী অধ্যাপকের মৃত্যু

নিউ ইয়র্ক প্রবাসী অধ্যাপক সদরুল আহসান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্ক প্রবাসী অধ্যাপক সদরুল আহসান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ অক্টোবর) নিউ ইয়র্ক সময় দুপুর একটায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। শনিবার নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) জানাজা শেষে ব্রুকলিনের স্থানীয় মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি ১৯৫২ সালের ৭ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে