২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে 'প্রতারক' যুবক গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে সাংবাদিক ও ছাত্র পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে সাংবাদিক ও ছাত্র পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে কামরুজ্জামান সোহাগ, এসকে সাইদী, কামরুজ্জামান সাইদী ইত্যাদি নামে পরিচয় দেওয়া ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ছাত্ররা তাকে প্রক্টরের কাছে সোপর্দ করে। তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের