২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষা শেষ হলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা মঙ্গলবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা মঙ্গলবার শেষ হয়েছে। সকাল সাড়ে ১০টায় 'ই' ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব আকম ফজলুল হক পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর এক লাখ ১১ হাজার ৫৬০ জন আবেদনকারীর মধ্যে এক লাখ ৮৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ। তিনি জানান, বিভিন্ন অনুষদের মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চবিতে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিতির হার বেশি হয় বলে তিনি জানান। অধ্যাপক আলাউদ্দিন সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গা পূজা উপলক্ষে ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এইচএ/২২২৯ ঘ.