২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাওয়ার শর্তে উত্ত্যক্তকারী চবি ছাত্রকে ছাড়ল পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় কর্তৃপক্ষের পুলিশে দেওয়া এক ছাত্রকে ক্ষমা চাওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় কর্তৃপক্ষের পুলিশে দেওয়া এক ছাত্রকে ক্ষমা চাওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় মাহমুদ ইউসুফ নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। চবি সহকারী প্রক্টর আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্ত্যক্ত করার সময় পরীক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডির কাছে ধরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে ইউসুফ বিভিন্ন বাজে মন্তব্য ও অঙ্গভঙ্গি করে মেয়েদের উত্ত্যক্ত করছিল। উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে হাটহাজারি থানায় সোপর্দ করা হয় জানিয়ে প্রক্টর বলেন, "ক্ষমা চাওয়ার শর্তে ইউসুফকে ছেড়েছে পুলিশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/২১০৩ ঘ.