জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার), অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর থেকে শুরু হবে।
উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির এর সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
২৩ অক্টোবর গ, ২৪ অক্টোবর খ ও ছ, ২৫ অক্টোবর ক, ২৬ অক্টোবর ঘ এবং ২৭ অক্টোবর ঙ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সর্বোচ্চ ৫ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১০-২০১১ শিক্ষাবর্ষে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গঈছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ঙঢ়ঃরপধষ গধৎশ জবধফবৎ (ঙগজ) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যানবাহনের ব্যবস্থা করা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫২ ঘ.
bdnews24