আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকালে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মূল অনুষ্ঠান হচ্ছে। সকাল সাড়ে ১০টায় মধ্যেই সমাবর্তন প্যাভিলিয়নে চলে এসেছেন সনদপ্রত্যাশী শিক্ষার্থীরা।
সমাবর্তনের জন্য বর্ণিল সাজে সাজানো হয়েছে গাছপালা ঘেরা ৭০০ একরের এ ক্যাম্পাস। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির নেতৃত্ব দেবেন।
সমাবর্তন অনুষ্ঠানের রাষ্ট্রপ্রতি প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেবেন। এবারের সমাবর্তন বক্তা প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিনরা সভামঞ্চে থাকবেন।
মঞ্চের সামনে আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, শিক্ষকরা ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন।
এবারের সমাবর্তনে ৩ হাজার ৯০২ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হচ্ছে। আর ১৬ কৃতি ছাত্র-ছাত্রী পাচ্ছেন স্বর্ণপদক ।
এর মধ্যে চার জন মোফসসিল উদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ড, চার জন ড. সুরত আলী খান, দুই জন শরফুদ্দিন আহমেদ এবং ছয় জন আসাদুল কবির স্বর্ণপদক পাবেন।
১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার আট জন
bdnews24