ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কেবল 'চ' ইউনিটের (চারুকলা অনুষদ) এর ভর্তির আবেদন অনলাইনে করতে হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, অন্যান্য ইউনিটের (ক, খ, গ, ঘ) ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া আগের মত ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'চ' ইউনিটে ভর্তির প্রাথমিক ফরম (আবেদনপত্র) ও ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে আগামী ১ অক্টোবর থেকে যঃঃঢ়://পযধঁহরঃ.ঁহরাফযধশধ.বফঁ ওয়েব সাইটে।
এবার অফিস থেকে এ ইউনিটের সরাসরি কোন ভর্তি ফরম বিতরণ করা হবে না এবং অনলাইন ভর্তি ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ।
পুরণ করা পিডিএফ ফরমটি ডাউনলোড এবং প্রিন্ট আউট নিয়ে যথাস্থানে স্বাক্ষর, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও উভয় পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ১ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অফিস চলাকালে চারুকলা অনুষদের ডীন অফিসে পরীক্ষার ফিস বাবদ তিন শ' টাকাসহ জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
যাচাই-বাছাই শেষে বৈধ ভর্তি প্রার্থীদের তালিকা ও সিটপ্ল্যান যথাসময়ে অনলাইন ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর শুক্রবার এ ইউনিটের (চারুকলা অনুষদ) এর আটটি বিভাগের জন্য ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বি.এফ. এ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা হবে।
২০০৬ ও ২০০৭ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০০৮ ও ২০০৯ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণএবং উভয় পরীক্ষার (৪র্থ/অতিরিক্ত বিষয় বাদে) যে কোন একটিতে ন্যুনতম জি.পি.এ -৩ সহ দুই পরীক্ষার জি.পিএ -এর যোগফল ন্যুনতম ৬ পয়েন্ট ৫ পাওয়ারাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩১০ ঘ.
bdnews24