২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি শিশুকে সাক্ষর করুন: শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী

নিজ নিজ এলাকার অন্তত একটি শিশুকে সাক্ষর করার দায়িত্ব নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 06:53 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ নিজ এলাকার অন্তত একটি শিশুকে সাক্ষর করার দায়িত্ব নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'সাক্ষরতা অর্জন ও জনগণের ক্ষমতায়ন'। প্রধানমন্ত্রী বলেন, যে কোনও দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। আর শিক্ষার প্রথম সোপান সাক্ষরতা। শিক্ষা ছাড়া জনগনের ক্ষমতায়ন সম্ভব নয়। নিজ নিজ এলাকার অন্তত একটি শিশুকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "আমার বিশ্বাস, এভাবে সবাই মিলে উদ্যোগ নিলে দেশ থেকে নিরক্ষরতা দূর হবে।" দেশে শিক্ষানীতি না থাকাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে কোনও শিক্ষানীতি নেই।" প্রধানমন্ত্রী শিক্ষানীতি কমিটির খসড়া প্রতিবেদন বাস্তবায়নে এ বিষয়ে মতামত দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর প্রতিবেদন সোমবার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ইতোমধ্যে জানিয়েছেন, এ বছরের মধ্যেই শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা করতে ব্যর্থ হলে বেকারত্ব বাড়বে।" শেখ হাসিনা বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার ব্যাহত হওয়ায় অন্য খাতের মতো শিক্ষা খাতও সাফল্য অর্জন করতে পারেনি। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিকালে তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা সদর এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা, গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল