২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট বাংলাদেশ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাইক্রোসফট বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি স্মারক চুক্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট বাংলাদেশ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাইক্রোসফট বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি স্মারক চুক্তি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিক্ষা সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এবং মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির মেয়াদ হবে চলতি বছরের ১ জুলাই থেকে ২০১৩ সালের ২৮ জুন পর্যন্ত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অতিরিক্ত শিক্ষা সচিব রাজিয়া বেগম এসময় উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণে এগিয়ে আসার জন্য মাইক্রোসফট বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সরকারের পাশাপাশি দেশি-বিদেশি বেসরকারি উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তি নির্ভর করতে সহায়তা করবে।" ২০০৫ সালের ৫ ডিসেম্বর মাইক্রোসফটের তৎকালীন চেয়ারম্যান বিল গেটসের উপস্থিতিতে আরেকটি চুক্তির অধীনে মাইক্রোসফট বাংলাদেশের ৮ হাজারের বেশি শিক্ষককে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২০০৪ঘ.