২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের ওপর হামলায় চবিতে ৪ ছাত্রলীগকর্মী বহিষ্কৃত

শিক্ষকের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের চার নেতা-কর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগ সকালে ক্যাম্পাসে মিছিল বের করলে প্রক্টরসহ কয়েকজন শিক্ষক বাধা দেন। ওই সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে শিক্ষকদের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের চার নেতা-কর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগ সকালে ক্যাম্পাসে মিছিল বের করলে প্রক্টরসহ কয়েকজন শিক্ষক বাধা দেন। ওই সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে শিক্ষকদের অভিযোগ। বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক জাহিদুর রহমান জুয়েল (আজীবন বহিষ্কৃত), মার্কেটিং বিভাগের