ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে বা দুর্নীতিকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, "দুর্নীতি প্রতিরোধের বিষয় শুধু মন্ত্রণালয় নয় অধিদপ্তর, প্রকল্প, সংস্থা, শিক্ষা বোর্ডসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর করা হবে।"
দালাল ও তদবিরকারীদের পরিহার করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, "এরা কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24