২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিক্রি শুরু ১ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হবে ভর্তির লিখিত পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হবে ভর্তির লিখিত পরীক্ষা। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যাংক থেকে কিনে ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটে জমা দেওয়া যাবে। আগামী ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভর্তির লিখিত পরীক্ষা হবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৬৩৪ ঘ.