২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের যাত্রা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে ৯০ জন শিক্ষার্থী নিয়ে চারুকলা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 06:47 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

খুলনা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে ৯০ জন শিক্ষার্থী নিয়ে চারুকলা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বুধবার বিকেলে ইনস্টিটিউটের উদ্বোধন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. আফরোজা পারভীন। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নওশের আলী মোড়ল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০০৫৫ ঘ.