২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোজাম্মেলকে নিয়োগ

কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাম্মেল হক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশে তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাম্মেল হক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশে তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে। এর আগে বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল জলিলকে মিয়াকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময় রংপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। বর্তমান সরকার এটিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম দিয়ে আইন পাস করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২৩৪৮ঘ.