ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স স্থগিত হওয়ার পর তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বিভাগের কিছু শিক্ষার্থী এ অভিযোগ করেন।
ওই শিক্ষার্থীরা তাদের প্রতি 'হয়রানিমূলক কর্মকাণ্ড' বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে বিভাগীয় শিক্ষকদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন।
পাঁচ দফা দাবির অন্য চারটি হচ্ছে- সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স বাতিল করা, বিভাগের সব সহশিক্ষা কার্যক্রম আবার চালু করা, বিভাগীয় তথ্যানুসন্ধান কমিটির সব কার্যক্রম বাতিল করা এবং কোর্সভিত্তিক পরীক্ষার ফলাফল সর্বোচ্চ তিন মাস ও সেমিস্টার পদ্ধতির পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স বাতিল আন্দোলনের এক পর্যায়ে কোর্সটি স্থগিত করার পরও যারা আন্দোলন করেছে এমন শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের অভিভাবকদের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, 'আপনার সন্তান কিছুসংখ্যক বিভ্রান্ত শিক্ষার্থীর সঙ্গে মিলে শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ, তাদের প্রতি অপমানসূচক বাক্য ব্যবহার এবং একাডেমিক শৃঙ্খলা পরিপন্থী নানাবিধ কাজে অংশগ্রহণ করেছে।'
শিক্ষার্থীদের অভিযোগ, ওই কোর্স স্থগিত করার পর বিভাগের সকল সহশিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষার্থী শিবাজী মৃধা লিখিত বক্তব্য পাঠ করেন ।
গত ১৭ জুন ইংরেজি বিভাগে সান্ধ্যকালীন
bdnews24