২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ শিক্ষকের শূন্য পদের তালিকা পাঠানোর সময় বৃদ্ধি

নির্ধারিত সময়ে তালিকা না পাঠানোয় সময় বাড়িয়ে আগামী ২ আগস্টের মধ্যে সরকারি কলেজ শিক্ষকের শূন্য পদের তালিকা পাঠাতে অধ্যক্ষদের তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্ধারিত সময়ে তালিকা না পাঠানোয় সময় বাড়িয়ে আগামী ২ আগস্টের মধ্যে সরকারি কলেজ শিক্ষকের শূন্য পদের তালিকা পাঠাতে অধ্যক্ষদের তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণায়ের এক আদেশে এ তাগিদ দেওয়া হয়। এতে বলা হয়, বিষয় ও পদওয়ারী অনুমোদিত, পূরণকৃত ও শূন্য পদের তথ্য ২৩ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও ওই সময়ের মধ্যে তা পাঠানো হয়নি। এ অবস্থায় আগামী ২ আগস্টের মধ্যে এ সংক্রান্ত তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৮০০