২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষ ভাঙচুর, ৫ ছাত্র বহিষ্কার

পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা সোমবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের কক্ষ ভাঙচুর ও তছনছ করেছে। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

দিনাজপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা সোমবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের কক্ষ ভাঙচুর ও তছনছ করেছে। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। অপরদিকে কর্তৃপক্ষ এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে। এরা হলেন- কৃষি অনুষদের শেষ বর্ষের আরিফুর রহমান, দেবদাস কুমার মহন্ত, ইফতেহাদুল উম্মাহ, জাকারিয়া হোসেন ও আতিকুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম, দেবদাস মহন্ত, সুব্রত বড়