চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম)- কটেজ দখল, ক্যাম্পাস এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাশ জুয়েল এবং সহ সম্পাদক রাশেদুল হান্নান রাজিব।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১২টা ৪০ মিনিটে হাটহাজারী সড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট এলাকা থেকে তাদেরকে গেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১৪৩০ ঘ.
bdnews24