২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবি'র এইচএসসি'র ফল প্রকাশ: পাসের হার ৫১.৫৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণযোগাযোগ বিভাগের পরিচালক মো. সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত পরীক্ষায় (দ্বিতীয় বর্ষ) ৪২ হাজার ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ছয়শ' ৯৪ জন। গড় পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪৪ জন 'এ' গ্রেড ও ৪৭২ জন 'এ' মাইনাস, ২,৬০৯ জন 'বি', ১৩,১৫০ জন 'সি' এবং ৫,৪১৯ জন 'ডি' গ্রেড পেয়েছেন। গত ২ জানুয়ারি শুরু হয়ে ২০ মার্চ শেষ হয় এ পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/২১৫০ ঘ.