২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ৩টি বিভাগ চালু হবে

আগামী ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনটি বিভাগ চালু হবে। বিভাগগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মেসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

জবি, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনটি বিভাগ চালু হবে। বিভাগগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মেসী। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "নতুন বিভাগগুলো খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়া গেছে।" খুব শিগগিরই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন তিনটি বাস এবং শিক্ষকদের জন্য নতুন দুটি মাইক্রোবাস কেনা হবে বলেও জানান উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসকে/১৯৫১ঘ.