২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মেরিন টেকনোলজিতে ছাত্রবিক্ষোভ ও ক্লাস বর্জন অব্যাহত

বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্ররা ট্রেড কোর্সকে এইচএসসির সমমান বিবেচনা করে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ডিপ্লোমা কোর্সধারীদের সরাসরি সমুদ্রগামী জাহাজে কাজ করার জন্য সনদ দেওয়ার দাবিতে রোববারও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্ররা ট্রেড কোর্সকে এইচএসসির সমমান বিবেচনা করে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ডিপ্লোমা কোর্সধারীদের সরাসরি সমুদ্রগামী জাহাজে কাজ করার জন্য সনদ দেওয়ার দাবিতে রোববারও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। পরে বিক্ষুদ্ধ ছাত্ররা অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। ছাত্ররা আগামী শনিবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ আন্দোলনের নতুন কর্মসূচির দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার ইনস্টিটিউটের ছাত্ররা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। তারা ইনস্টিটিউট কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র নাসির জানান, ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দ্বিতীয় শিফট চালুর সকল কার্যক্রম বন্ধ রাখার জন্যও তারা কর্তৃপক্ষ বলেছে। এ ব্যাপারে বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ কাজী মো. আলমগীর জানান, তিনি ছাত্রদের দাবি সর্ম্পকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে অবহিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.