ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের আগস্টের সহিংসতা মামলায় সাজাপ্রাপ্ত তিন শিক্ষকের সাজার বিরুদ্ধে দায়ের করা আপিল মামলার শুনানি শেষ হয়েছে।
আগামী ৪ আগস্ট আপিলের রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবুল বাসার।
একই বিচারক বৃহস্পতিবার দণ্ডিত আপিলকারী তিন শিক্ষকের পক্ষে তাদের আইনজীবীদের শুনানি গ্রহণ করেন। আপিলকারী শিক্ষকরা হচ্ছেন হারুন-অর রশিদ, সদরুল আমিন ও মো. আনোয়ার হোসেন।
জরুরি বিধিমালা ভঙ্গ করে মিছিল করার অভিযোগে দায়ের হওয়া মামলায় গত বছরের ২২ জানুয়ারি ঢাকার তিন নম্বর দ্রুত বিচার হাকিম মোঃ গোলাম রব্বানী তিন শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন মহলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ওই দিনই সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে ওই সাজা মওকুফ করেছিলেন।
কিন্তু রাষ্ট্রপতি শুধুমাত্র শাস্তির আদেশ মওকুফ করেছেন, দোষী সাব্যস্তের রায় মওকুফ করেননি এই যুক্তিতে সাজাপ্রাপ্ত শিক্ষকরা গত বছরের ২৫ ফেব্র"য়ারি আপিল মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯৪১ঘ.
bdnews24