২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মের ছুটি শেষে বুধবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুধবার খুলছে। বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

জবি, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুধবার খুলছে। বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের বাসগুলো আগের সময় অনুযায়ী চলাচল করবে বলে জানিয়েছে পরিবহন অফিস। প্রক্টর কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিশ্ববিদ্যালয় খোলার দিন যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৭ ঘ.