ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী ২০০৯-১০ অর্থ বছরের জন্য ১৮৪ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ বাজেট অনুমোদন করা হয়।
বিকেল সাড়ে তিনটায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান।
বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ১৫৩ কোটি ৮০ লাখ টাকা এবং নিজস্ব আয় থেকে ২০ কোটি টাকা।
অনুমোদিত এ বাজেটে ১৪ দশমিক ৬৮ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা হিসেবে বরাদ্দ করা হয়েছে যা গতবার ছিলো ১৫ দশমিক ৩০ শতাংশ।
এছাড়া শিক্ষা সহায়ক খাতে বরাদ্দ করা হয়েছে মোট বাজেটের ১২ দশমিক ৪৭ শতাংশ যা গতবারের তুলনায় দুই দশমিক ১৩ শতাংশ বেশি।
শিক্ষা সহায়ক খাতের মধ্যে রয়েছে পাঠাগারের জন্য বই কেনা, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষা সংক্রান্ত ব্যয়, ছাত্র পরিবহন ব্যবস্থা প্রভৃতি।
সাধারণ ও অন্যান্য আনুষঙ্গিক খাতে মোট বাজেটের ৯ দশমিক ৩৪ শতাংশ ব্যয় হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান বাজেট ঘোষণায় বলেন, শিক্ষকদের গবেষণার জন্য গত বছরের বরাদ্দ এক কোটি ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে এবার করা হয়েছে পাঁচ কোটি ৬২ লাখ টাকা। এছাড়াও পরিবহন সুবিধা স
bdnews24