২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার খণ্ডিত মস্তক ইবিতে

দুটি গলাকাটা লাশ পাওয়ার ১২ দিনের মাথায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রোববার একটি খণ্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 04:56 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি গলাকাটা লাশ পাওয়ার ১২ দিনের মাথায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রোববার একটি খণ্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মাথাটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। রাতের কোনও এক সময় মাথাটি ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম। লাশটি পাওয়া যায়নি। নিহতের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ লিটন। বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামে। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ মনে করছে। স্থানীয়রা বলছে, লিটন গরু ব্যবসায়ী ছিলেন। খণ্ডিত মাথার সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল- 'জাসদ গণবাহিনী লাল'। সঙ্গে একটি টেলিফোন নম্বরও ছিল। গত ১৬ জুন ক্যাম্পাসে দুটি গলাকাটা লাশ পাওয়া যায়। তার সঙ্গে থাকা চিরকুটেও লেখা ছিল, জাসদ গণবাহিনী লাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.