২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোরহানউদ্দিন কলেজের শিক্ষক কামরুন্নাহারের পদত্যাগ

দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একদিন পর চাকরি থেকেই পদত্যাগ করেছেন রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার আহমেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার বিকালে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মাজীনুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একদিন পর চাকরি থেকেই পদত্যাগ করেছেন রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার আহমেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার বিকালে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মাজীনুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কামরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি চাকরি থেকেই পদত্যাগ করেছি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। আজ (রোববার) বিকালে গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। সব সময়তো আর চাকরি করা যায় না।" কামরুন্নাহারের পদত্যাগের খবর নিশ্চিত করে ড. মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার আমার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে গভর্নিং বডির পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" শনিবার কলেজের পরিচালনা কমিটির এক সভায় কামরুন্নাহারকে সরিয়ে কলেজের আরেক শিক্ষক প্রাণকৃষ্ণ দাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালে শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদকে (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ) অধ্যক্ষের পদ থেকে সরিয়ে কয়েকজন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে কামরুন্নাহার আহমেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে কাজী ফারুক আদালতের শরণাপন্ন হন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অধ্যক্ষের পদ নিয়ে কলেজটিতে অস্থিরতা দেখা দেয়। কলেজটিতে আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে সাবেক আইজিপি আশরাফুল হুদাকে কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মীজানুর রহমানকে সভাপতি করা হয়। এরপর কলেজের পরিস্থিতি নিয়ে কয়েকটি সভা করে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১৫৯ ঘ.