২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে সময় বিভ্রান্তি এড়াতে মন্ত্রণালয়ের পরিপত্র

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদানের সময়সূচি পাল্টাবে না। বর্তমান ঘড়ির কাঁটা অনুযায়ী তা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ঘড়ির কাঁটা এগিয়ে আনার আগে যে প্রতিষ্ঠানে সকাল ৭টায় ক্লাস শুরু হতো, সেখানে বর্তমান ঘড়ির কাঁটা অনুযায়ী সকাল ৭টাতেই ক্লাস শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদানের সময়সূচি পাল্টাবে না। বর্তমান ঘড়ির কাঁটা অনুযায়ী তা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ঘড়ির কাঁটা এগিয়ে আনার আগে যে প্রতিষ্ঠানে সকাল ৭টায় ক্লাস শুরু হতো, সেখানে বর্তমান ঘড়ির কাঁটা অনুযায়ী সকাল ৭টাতেই ক্লাস শুরু হবে। রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে। দিনের আলো সংরক্ষণ করে বিদ্যুত সাশ্রয়ের লক্ষ্যে গত ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়। এ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূলত এ বিভ্রান্তি দূর করতেই এ পরিপত্র জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/এমআই/১৫৩৫ ঘ.