২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির তিন শিক্ষকের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্টের সহিংস ঘটনায় দায়ের করা মামলায় তিন শিক্ষকের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্টের সহিংস ঘটনায় দায়ের করা মামলায় তিন শিক্ষকের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার ঢাকা মহানগরের প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. আবুল বাসারের আদালতে দণ্ডপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ডঃ আনোয়ার হোসেনের পক্ষে তার আইনজীবী আব্দুল মান্নান খান শুনানীতে অংশ নেন। বিচারক আগামি ১৮ জুন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আদালতে তিন শিক্ষকের কেউ হাজির হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জরুরি বিধিমালা ভেঙ্গে মিছিল করার অভিযোগে ২০০৭ সালের ২৩ আগস্ট শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় গত বছরের ২২ জানুয়ারি ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম মো. গোলাম রব্বানী তিন শিক্ষককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সাজাপ্রাপ্ত তিন শিক্ষক ডঃ হারুন-অর-রশিদ, ডঃ সদরুল আমিন ও ডঃ আনোয়ার হোসেনের সাজা সে দিনই মওকুফ করে দেন। এর পরিপ্রেক্ষিতে তারা কারাগার থেকে মুক্তি পান। কিন্তু রাষ্ট্রপতি শুধু শাস্তির আদেশ মওকুফ করেছেন। কিন্তু দোষী সাব্যস্তের আদেশ মওকুফ করেননি। এই যুক্তিতে সাজাপ্রাপ্ত তিন শিক্ষক গত বছরের ২৫ ফেব্র"য়ারি আপিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২১২০ ঘ.